২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কষ্ট বুকে উড়বে প্রবারণার ফানুস

প্রবারণা পূর্ণিমার উৎসবে ফানুস না ওড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সম্মিলিত বৌদ্ধ সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সাম্প্রদায়িক সন্ত্রাসের পর কষ্ট ও চাপা ক্ষোভ নিয়েই চট্টগ্রামের বৌদ্ধ স¤প্রদায় পালন করছে এ বছরের প্রবারণা পূর্ণিমা। তবে এই উৎসবে ফানুস না ওড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সম্মিলিত বৌদ্ধ সমাজ। সোমবার সকাল থেকে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে ভিড় করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাংলাদেশ বৌদ্ধ প্রচার কৃষ্টি সংঘের যুগ্ম মহাসচিব অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৌদ্ধ স¤প্রদায়ের লোকজন উৎসবের মধ্যে দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করলেও তাদের মনে বিরাজ করছে চাপা ক্ষোভ। গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় সা¤প্রদায়িক সন্ত্রাসে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়, বলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবারণা মানে ‘বরণ আর বর্জন’। “এদিনে মানুষ যা অমানবিক, অসামাজিক ও অকল্যাণকর তা বর্জন করবে। আর যা গ্রহণ করলে মানুষের নৈতিকতা, মানবপ্রেম ও মনুষত্বের উন্মেষ ঘটে তা গ্রহণ করবে।” তিনি জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ভোরে মঙ্গল বাণী পাঠ ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপর বৌদ্ধ স¤প্রদায়ের লোকজন পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেছে। এছাড়া, দুপুরে অনুষ্ঠিত হবে সমবেত ধ্যান, বিকেলে সমবেত প্রার্থনা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন, জানান ড. জিনবোধি। ফানুস ওড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ বৌদ্ধ প্রচার কৃষ্টি সংঘের যুগ্ম মহাসচিব ড. বিকিরণ প্রসাদ বড়–য়া বলেন, “বিবেকের তাড়নায় আমরা প্রথমে ফানুস না ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। রোববার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আমরা আড়ম্বরভাবে প্রবারণা পূর্ণিমা পালনের সিদ্ধান্ত নিয়েছি।” অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু বলেন, ফানুস ওড়ানো বৌদ্ধ স¤প্রদায়ের ঐতিহ্য। “সংসার ত্যাগের পর ভারতের অনৌমা নদীর তীরে গৌতম বুদ্ধ তার মাথার চুল কর্তন করে আকাশে উড়িয়ে দিয়ে বলেছিলেন আমার যদি বুদ্ধজ্ঞান লাভের হেতু থাকে তাহলে আমার কেশরাশি নিচের দিকে পতিত না হয়ে শূন্যে উড়ে যাবে।” সে সময় থেকে বুদ্ধের কেশরাশির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৌদ্ধ স¤প্রদায়ের লোকজন ফানুস উড়িয়ে থাকেন, জানান ড. জিনবোধি। রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়াতে সা¤প্রদায়িক সন্ত্রাসের পর গত ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সারা দেশে এ বছরের প্রবারণা পূর্ণিমায় ফানুস না উড়ানোর ঘোষণা দিয়েছিল সম্মিলিত বৌদ্ধ সমাজ। সে সিদ্ধান্ত থেকে সরে এসে আবার ফানুস উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা, তবে রামুর বৌদ্ধরা ফানুস না ওড়ানোর ঘোষণায় অনড় আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এসইউ/১৪০৪ ঘ.