২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে ছাত্রলীগ নেতাকর্মীদের গণফেল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামিক) এমবিবিএস পরীক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীরা গণফেল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

বরিশাল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামিক) এমবিবিএস পরীক্ষায় ছাত্রলীগ নেতাকর্মীরা গণফেল করেছেন। ফেলের তালিকায় রয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও ছাত্র কল্যাণ পরিষদের জিএসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। অবশ্য পরীক্ষায় ফেল করা ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের শিক্ষকরা ছাত্রলীগ নেতাকর্মীদের ইচ্ছে করে কম নম্বর দেয়ায় তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। কলেজ অধ্যক্ষ ডা. শহিদুল আলম তাদের এ দাবির সঙ্গে সুর মিলিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেদের অভিযোগ ফেলে দেওয়া যায় না। এ অভিযোগ খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্টরা জানান, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ এবং ছাত্র কল্যাণ পরিষদের জিএস আনিসুর রহমান ৪টি বিষয়ের পরীক্ষায় অংশ নিয়ে সবকটিতে অকৃতকার্য হয়েছেন। এছাড়া ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল কাইউম ৪টির মধ্যে ২টিতে, আনোয়ার শাহাদত মানিক ৪টির মধ্যে ১টিতে অকৃতকার্য হন। কলেজের ৪০তম ব্যাচে প্রথম পর্বে ১৮৯ জন এবং ৪২তম ব্যাচে ২০১ জন পরীক্ষায় অংশ নেন। গত ২৩ অক্টোবর দুটি পরীক্ষার ফল প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। এতে দেখা যায়, ৪০তম ব্যাচে ৫৮ জন এবং ৪২তম ব্যাচে ৪০ জন অকৃতকার্য হন। তাদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান ছাত্রলীগ আহ্বায়ক হারুন-অর-রশিদ। নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, ওই ছাত্রলীগ নেতারা পড়াশুনা না করায় অকৃতকার্য হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২২২ ঘ.