ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্যদের অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রথমিক চিকিৎসার তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মিরপুরের ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৩৮ ক্র্যাব সদস্য অংশ নেন।
শুক্রবার বিকালে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) আবু নাইম মো. শহীদুল্লাহ।
এ সময় তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ফায়ারকর্মীদের প্রতিটি কাজের ধরন বুঝতে পারবেন।
সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) এবং দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১৮ ঘ.
bdnews24