চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রঙ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. আলাউদ্দিন (২৫) ভোলা জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে রঙ শ্রমিকের কাজ করতেন।
সোমবার সকালে নগরীর চান্দগাঁও থানার বিসিক এলাকার মোহাম্মদীয়া পোশাক কারখানার ছাদে রঙ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলাউদ্দিন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জয়নাল আবেদীন জানান, আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৩৭ ঘ.
bdnews24