২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ বসতিতে হামলা, পঞ্চগড়ে বিক্ষোভ

কক্সবাজারে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

পঞ্চগড়, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। কক্সবাজারে বৌদ্ধ বসতিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় এবং চট্টগ্রামের পটিয়ায় ফের হামলার ঘটনা ঘটে। মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সভায় বক্তৃতা করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, পুজা উদযাপন পরিষদের সভাপতি অর্জুন কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়। সভায় বক্তারা দোষীদের শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৩ ঘ.