২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হত্যা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

কুমিল্লার যুবদল নেতা সোহেল হত্যা মামলার প্রধান আসামি সংগঠটির আরেক নেতা আহসান হাবিব মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার যুবদল নেতা সোহেল হত্যা মামলার প্রধান আসামি সংগঠটির আরেক নেতা আহসান হাবিব মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার কলাবাগান থানা পুলিশের সহযোগিতায় কাঠালবাগান এলাকা থেকে শনিবার রাতে মিঠুকে গ্রেপ্তার করে কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ। রোববার কুমিল্লার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল খুনের মামলার প্রধান আসামি মহানগরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী মিঠু গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। গোপনে এ সংবাদ পেয়ে কাঠালবাগান এলাকায় অভিযান চালানো হয়। গত ১৬ সেপ্টেম্বর ১৮ দলীয় জোটের সাংগঠনিক কমিটির সভা শেষে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে জেলা যুবদল নেতা তৌফিক ইসলাম সোহেল (৪০) ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বদরুন নাহার রুনা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান ও তার ছোটভাই আহসান হাবিব মিঠুর (৪২) বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওসি মহিউদ্দিন মাহমুদ আরো বলেন, মিঠুর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারধর, কর্তব্যকাজে বাধাদান, বিস্ফোরক আইনে মামলাসহ মোট ১২টি মামলা বিচারাধীন আছে। মিঠু নগরীর রেইসকোর্স এলাকার প্রয়াত কদম আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৬ ঘ.