ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাবে শনিবার শিশুসাহিত্যের দু’টি সংকলন ‘সকালবেলার পাখি’ ও ‘আজ আমাদের ছুটি’র প্রকাশনা উৎসব হয়েছে।
শনিবার চন্দ্রাবতী একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিকালে শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধানন অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফজলুর রহমান।
এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খ্যাতিমান সাহিত্যিক হায়াৎ মামুদ এবং সংকলন দু’টির সম্পাদক রহীম শাহ।
শিশুসাহিত্যিক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।
চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত এবং শিশুসাহিত্যিক রহীম শাহ সম্পাদিত এ দুই সংকলনে লিখেছেন বাংলাদেশ ও ভারতের প্রতিষ্ঠিত ও প্রতিশ্র“তিশীল ২৫০ জন লেখক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/২০৪০ ঘ.
bdnews24