২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিপদসীমার ওপরে পদ্মার পানি

গত কয়েকদিনে পদ্মার পানি বেড়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকদিনে পদ্মার পানি বেড়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার ভাগ্যকূলে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ জানান, এ কারণে জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিরা হায়দার এবং লৌহজংয়ের ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, পানি বাড়লেও বাড়িঘরে উঠেনি। প্রশাসন সতর্ক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এ্ইচএ/২৩০৪ ঘ.