২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীতে তিনটি পিস্তল ও দুই শতাধিক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে তিনটি পিস্তল ও দুই শতাধিক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন, বশির আহমেদ রানা (৫০) ও তানভির ইসলাম (৪২)। এদের মধ্যে রানা অস্ত্র বিক্রেতা বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য বাসাবো থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. সানোয়ার আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে মধ্য বাসাবোয় রানার বাসার পাশ থেকে তিনটি পিস্তলসহ ্ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রানার একতলা ভাড়া বাসায় তল্লাসি চালিয়ে দুই শতাধিক শর্টগানের গুলি উদ্ধার করা হয়।” এ সময় রানার বাসা থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের ভুয়া সীল উদ্ধার করা হয় বলে তিনি জানান। গত তিন মাস ধরে অনুসরণ করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসি সানোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১৩৬ ঘ.