২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে স্ট্র্যাডল ক্যারিয়ার চাপায় সিঅ্যান্ডএফ কর্মচারী নিহত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে স্ট্র্যাডল ক্যারিয়ার চাপায় এক সিঅ্যান্ডএফ কর্মচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে স্ট্র্যাডল ক্যারিয়ার চাপায় এক সিঅ্যান্ডএফ কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার উল্লাহ (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগের মাস্টার আবদুস সালামের ছেলে। ‘আনোয়ার ওয়েস্টার্ন এজেন্সি’ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টে জেটি সরকার হিসাবে কাজ করতেন আনোয়ার। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া পাঁচটার দিকে এনসিটি ইয়ার্ডে কাজ করার সময় স্ট্র্যাডল ক্যারিয়ার চাপায় আনোয়ারের মৃত্যু হয়। ক্যারিয়ার চালকের ‘অদক্ষতার’ কারণে এ দুর্ঘটনা ঘটে দাবি করে তিনি আরো বলেন, সংশ্লিষ্ট জেটির বেসরকারি অপারেটরের পক্ষ থেকে নিহতের জন্য ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস পাওয়া গেছে। এনসিটি ইয়ার্ডে সাইফ পাওয়ারটেক লিমিটেড এর নিয়োজিত অপারেটর কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৯ ঘ.