যশোর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চৌগাছা উপজেলায় সোমবার বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইস্রাফিল (২২) চৌগাছার ইছাপুরের মো. কাওসারের ছেলে।
চৌগাছা থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে ইস্রাফিল একটি প্যাকেট নিয়ে যাওয়ার সময় ইছাপুর বটতলা এলাকায় তা বিস্ফোরিত হয়।
গুরুতর আহত অবস্থায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, ইস্রাফিল নিজের বহন করা বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24