২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

ব্্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 06:55 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের কানাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনায় আরো চার শ্রমিক আহত হন বলে জানায় পুলিশ। নিহতরা হলেন- রায়হান (২২), লিটন (২২) এবং আলম (২৭)। এদের সবাই সদর উপজেলার উলচাপাড়া এলাকার বাসিন্দা। নবীনগর থানার ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্মাণ সামগ্রী নিয়ে উপজেলার রসুল্লাবাদ এলাকায় যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। “এতে ঘটনাস্থলেই রায়হান ও আলমের মৃত্যু হয়। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর লিটনও মারা যান,” বলেন তিনি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৫৩ ঘ.