২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সেনা ও সন্ত্রাসী গোলাগুলি, অস্ত্র উদ্ধার

রাঙামাটির বেতছড়ির অরণ্যে বুধবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বেতছড়ির অরণ্যে বুধবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। কেউ হতাহত বা গ্রেপ্তার না হলেও ঘটনাস্থল থেকে একটি জি-থ্রি রাইফেল, দুইটি দেশে তৈরি বন্দুক (এলজি), একটি ম্যাগজিন ও ৩৯ রাইন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের আস্তানা থেকে সেনাবহিনীর পোশাকের মতো এক সেট পোশাক এবং রান্না করার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টায় জুরাছড়ি-বরকল উপজেলা সীমান্তবর্তী বেতছড়ি এলাকার গভীর বনে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্ত্রাসীরা সেনা সদস্যদের দিকে গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাদের অস্তানা থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জুরাছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, উদ্ধার করা অস্ত্রশস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৫ ঘ.