২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়কের জামতলা এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়কের জামতলা এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় নিহত সফিকুল ইসলাম (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজারামপুর মালোপাড়া মহল্লার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রওশন কবির জানান, ভোর সোয়া ৬টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নাচোলগামী রুপালী পরিবহনের একটি বাস সফিকুলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৭ ঘ.