২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ পুলিশ বরখাস্ত

ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জে এক এএসআইসহ চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জে এক এএসআইসহ চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম। সাময়িক বরখাস্ত হন ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম, জেলা পুলিশ লাইনের হাবিলদার উজির আলী, কনস্টেবল শহীদ মিয়া ও গোলাম মোস্তফা। এসপি শেখ নাজমুল আলম বলেন, রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের মুন্সিখোলা চেক পোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশিকালে এক গৃহবধূর কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এ চার পুলিশের বিরুদ্ধে। ওই গৃহবধূ ফতুল্লা মডেল থানায় এসে ওসি আবদুল মতিনকে বিষয়টি অবহিত করেন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া ওই টাকা পরে ফেরত দেয়া হয় বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৭০০ ঘ.