২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বায়োলজি অলিম্পিয়াড

‘জীবনের টানে প্রাণের সন্ধানে’ স্লোগানে শুক্রবার গাজীপুরে অনুষ্ঠিত হল দ্বিতীয় আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘জীবনের টানে প্রাণের সন্ধানে’ স্লোগানে শুক্রবার গাজীপুরে অনুষ্ঠিত হল দ্বিতীয় আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইউন্সটিটিউট (বারি) উচ্চ বিদ্যালয়ে উৎসব শুরু হয় বাংলাদেশ ও আন্তর্জাতিক বায়োলজি অলি¤িপয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বাংলাদেশ বায়োলজি অলি¤িপয়াড কমিটির উদ্যোগ এবং গাজীপুর গণিত ও বিজ্ঞান ক্লাবের সার্বিক সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। গাজীপুর ও আশপাশের চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। শিক্ষার্থীরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ক বিভিন্ন কৌতুহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেন উপস্থিত শিক্ষক ও বিজ্ঞানীরা। ভালো প্রশ্নের জন্য পুরষ্কারের ব্যবস্থাও ছিল। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের অডিটরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখহরি সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল, বাংলাদেশ জীববিজ্ঞান অলি¤িপয়াড কমিটির পক্ষে সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক তোফাজ্জল ইসলাম, বিধান রঞ্জন রায় পোদ্দার প্রমুখ। জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী সৌমিত্র চক্রবর্তী বলেন, এর মাধ্যমে জীববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ গড়ে তোলা হবে। এ ধরনের আঞ্চলিক উৎসবের মধ্যদিয়েই জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্যে প্রতিযোগী নির্বাচিত করা হবে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ফরিদপুরে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব হয় বলে জানান সৌমিত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৮ ঘ.