২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করায় যুবকের ছয় মাসের জেল

গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে উত্ত্যক্তকারী যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে উত্ত্যক্তকারী যুবককে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে নাজমুল ইসলাম (১৯) নামে ওই যুবককে কারাদ- দেওয়া হয়। কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাজমুল দীর্ঘদিন ধরে উপজেলার পসওড়াতলী ভুবনেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত। গত বৃহস্পতিবার সকালে নাজমুল ওই স্কুল ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে হাত ধরে টানাটানি করে। পরে ওই ছাত্রী বিষয়টি শিক্ষকদের জানায়। শিক্ষকরা বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ নাজমুলকে গ্রেপ্তার করে। ঘটনার একদিন পর শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ ওই যুবককে দ- দেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ওই যুবক দোষ স্বীকার করায় তাকে সাজা দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৪ ঘ.