২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিষপানে মা ও ১ শিশুর মৃত্যু, অপর শিশু চিকিৎসাধীন

‘পারিবারিক কলহের জেরে’ দুই শিশু সন্তানকে পান করিয়ে নিয়েও বিষপান করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘পারিবারিক কলহের জেরে’ দুই শিশু সন্তানকে পান করিয়ে নিয়েও বিষপান করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক মা। শনিবার রাতে উপজেলার শিমলাপাড়া এলাকায় এ ঘটনায় মা ও এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহত সালমা বেগম (২৫) স্থানীয় ঠেলাগাড়ি চালক নাজমুল ইসলামের স্ত্রী। তার ছেলে সালমানও (৮) মারা গেছে। শ্রীপুর থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, ঠেলাগাড়ি চালক নাজমুল ইসলামের স্ত্রী সালমা দু’ছেলেকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। “পারিবারিক কলহের জেরে এ ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” আশঙ্কাজনক অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে সেখানে সালমা মারা যান। আশঙ্কাাজনক অবস্থায় তার ছেলেদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ২টায় সালমান মারা যায় এবং আরমান (২) চিকিৎসাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩৩ ঘ.