২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় যুবককে কুপিয়ে হত্যা

ভোলা সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ভোলা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. খোকন (২৫) গুচ্ছ গ্রামের করিম হোসেনের ছেলে। ভোলা থানার ওসি সোহরাব আলী সাংবাদিকদের জানান, রাতে একদল দুর্বৃত্ত খোকনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় খোকনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মরিয়ম ও জব্বার নামে দুজনকে আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩৫৬ ঘ.