২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাবার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ওবায়দুল হাসান শাহীনের বাবা সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. আখলাকুল হোসাইন আহমেদ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ওবায়দুল হাসান শাহীনের বাবা সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. আখলাকুল হোসাইন আহমেদ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজধানীর হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার বাদ আসর কাকরাইলের সার্কিট হাউস জামে মসজিদে প্রয়াতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার বাদ জোহর নেত্রকোণার মোহনগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডা. আখলাকুল হোসাইন আহমেদ ১৯৭০ সালে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিচারক ওবায়দুল হাসান শাহীন ছাড়াও মরহুমের আরো দুই ছেলের মধ্যে সাজ্জাদুল হাসান যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং সাইফুল হাসান গ্রামীণ ফোনের উর্ধতন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এইচএ/১৭৩৪ ঘ.