২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় সাবেক এক সেনা সদস্যের বাড়ি থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 03:43 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

পটুয়াখালী, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপায় সাবেক এক সেনা সদস্যের বাড়ি থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাত ১১টার দিকে আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে গোলজার আলমের বাড়িতে এই ফেনসিডিল পাওয়া যায়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলজারকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি খন্দকার খালিদ বিন নূর জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। গোলজারের বাড়ির বসত ঘরের পেছনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১ হাজার ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।” নিষিদ্ধ এ নেশা জাতীয় সিরাপ দখলে রাখার কথা গোলজার স্বীকার করেছেন বলে র‌্যাব কর্মকর্তা খালিদ জানিয়েছেন। তিনি বলেন, মাদক বিক্রির সঙ্গে গোলজার দীর্ঘদিন থেকে জড়িত বলে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩৮ ঘ.