যশোর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে যশোর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মধু ম-ল (২৮) এনায়েতপুর এলাকার মনির উদ্দিন ম-লের ছেলে। তিনি এলাকায় একটি হত্যা প্রচেষ্টা মামলার এক নম্বর আসামি ছিলেন।
মধু ম-লের স্ত্রী মাহফুজা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মধুকে বাড়ির সামনে থেকে ১০/১২ জন অজ্ঞাত সন্ত্রাসী ধরে নিয়ে যায়।
কিছু দূর নিয়ে সন্ত্রাসীরা মধুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মধু মারা যান বলে জানান তার স্ত্রী।
কোতয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান সাংবাদিকদের বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৩২ ঘ.
bdnews24