কুমিল্লা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদরে ও চৌদ্দগ্রামে বাস এবং ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক ও ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহ¯পতিবার সদরের দৌলতপুর এলাকায় কলেজছাত্র সাইদুল হক শাহিদ এবং চৌদ্দগ্রামের আমনগ-ায় স্কুলশিক্ষক আব্দুল হক নিহত হন।
শাহিদ (১৮) কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
আবদুল হক (৪৩) আমানগ-ার কে-া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে শাহিদ এলাকার তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহিদ নিহত হন। গুরুতর আহত দুইজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।
অপরদিকে চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের দিকে চৌদ্দগ্রামের আমানগ-ায় স্টারলাইনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আবদুল হক (৪৩) নিহত হন।
মাগুরা: এদিকে বিকালে সদরে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন।
নিহত পিলটন (১৪) আলমখালী গ্রামের নূর মহম্মদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
এসআই জানান, পিলটন মাগুরা-ঝিনাইদহ সড়কের বিশ্বরোড এলাকায় সাইকেল চালাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী বাসের চালককে গ্রেপ্তার ও স্পিডব্রেকার নির্মাণের দাবিতে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৩ ঘ.
bdnews24