২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই

কক্সবাজারের উখিয়ায় একদল ডাকাত পুলিশকে মারধর করে তাদের একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কক্সবাজার, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়ায় একদল ডাকাত পুলিশকে মারধর করে তাদের একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছে। বুধবার মধ্যরাতে রাজাপালং ইউনিয়নের চেপটখালী ঢালারমুখ এলাকায় ছিনিয়ে নেওয়া শর্টগানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়া থানার ওসি নীলু বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢালারমুখ এলাকায় ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ৩ সদস্যের টহল দল ঘটনাস্থলে যায়। সংঘবদ্ধ ডাকাত দল তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পুলিশকে মারধর করে তাদের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয়। পুলিশ অস্ত্রটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। ওসি জানান, পুলিশ চার সন্দেহভাজনকে আটক করেছে। এরা হলেন- রাজাপালং ্ইউনিয়নের চেপটখালী এলাকার শামসুল আলম (৩৫), নুরুল আলম (৩০), আবদুস শুক্কুর (২২) এবং পালংখালী ইউনিয়নের শফিকুর রহমান মথিয়া (৪৫)। এদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৪ ঘ.