২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবককে জবাই

ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. ইসলাম (৩০)। বাড়ি রুহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রামে। শুক্রবার দুপুরে রুহিতপুর বাজারের পেছনে পতিত জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ছিনতাই মামলায় জেল খেটে কয়েক মাস আগে কাশিমপুর কারাগার থেকে বেরিয়েছেন ইসলাম। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিহতের পরিবার পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি বলে এসআই শাহ আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৮২০ ঘ.