লালমনিরহাট, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ ইমিটেশনের ভারতীয় গয়না আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিজিবির একটি দল বন্দরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গহনাগুলো আটক করে।
লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমীন জানান, বিজিবির টহল দলকে দেখে এক চোরাচালানকারী অবৈধভাবে ভারত থেকে আনা গহনার একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
ব্যাগটিতে ইমিটেশনের গলার হার, কানের দুল ও টিকলি পাওয়া গেছে, যার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
গহনাগুলো কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ব্যাপারে পাটগ্রাম থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫১৫ ঘ.
bdnews24