গোপালগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন তার সঙ্গী অপর আরোহী।
গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে জলিরপাড় রবি টাওয়ারের কাছে এ দুর্ঘটনায় নিহত দেলোয়ার হাওলাদার (৩৫) বরিশালের গৌরনদীর মাগুরা গ্রামের মান্নান হওলাদারের ছেলে।
আহত মো. মামুনকে (৩০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, বিকাল ৪টার দিকে মোটরসাইকেলটিকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দেলোয়ারের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২১ ঘ.
bdnews24