২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁস নিয়ে বচসা, প্রতিবেশীদের পিটুনিতে নিহত ১

হাঁস বাড়িতে ঢোকাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছুন্দাহ গ্রামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

কুষ্টিয়া, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঁস বাড়িতে ঢোকাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছুন্দাহ গ্রামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে এ ঘটনায় নিহত সাঈদুর রহমান সাইদের (৫৫) স্ত্রী সেলিনাও (৪৭) গুরুতর আহত হন। সাইদ ছুন্দা গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকাল ৭টার দিকে সাইদের একটি হাঁস প্রতিবেশী শমসের ও সেলিমদের বাড়িতে যাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে সেলিম ও শমসের এর নেতৃত্বে কয়েকজন সাইদ ও তার স্ত্রী সেলিনাকে লাঠি ও লোহার রড দিয়ে পেটায়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সাঈদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৫ ঘ.