২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামে পৃথক অভিযানে এক হাজার ২০০ ইয়াবা বড়িসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পৃথক অভিযানে এক হাজার ২০০ ইয়াবা বড়িসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ও পুলিশের পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আনোয়ার শাহ (২৫), মো. রিফায়েত উল্লাহ (১৯), মো. ইব্রাহিম (১৮), মাহমুদ জাকির হোসেন (৩২) ও মো. এনামুল হক (২০)। এদের মধ্যে আনোয়ার ও রিফায়েত দুই ভাই। কক্সবাজারের রামু থানার মরিসা দোয়াফালং এলাকার মৃত ইসলামের ছেলে তারা। রাতে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকার রাফাবক হাউজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অন্যদিকে, নগরীর চান্দগাঁও থানার মৌলভী বাজার ও কালুরঘাট এলাকা থেকে ইব্রাহিম, জাকির ও এনামুলকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৭৪৮ ঘ.