২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর রেলে লুটপাটের রাজত্ব চলছে: কাদের

চাঁদপুর রেলওয়ে স্টেশনে লুটপাটের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন রেল মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চাঁদপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর রেলওয়ে স্টেশনে লুটপাটের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন রেল মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকালে স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী রেলের জমি রক্ষায় অবহেলার দায়ে চাঁদপুর রেলওয়ের কানুনগো আবদুল হালিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। বেহাল চাঁদপুর রেল স্টেশন দেখে ক্ষুব্ধ আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, স্টেশনে লুটপাটের রাজত্ব চলছে। এখানে আলো জ্বলে না। ৯০ শতাংশ জমিই বেদখল হয়ে গেছে। জেলা হেডকোয়ার্টারে এ ধরনের স্টেশন নেই, থাকতে পারে না। এ সময় মন্ত্রী চাঁদপুর রেলওয়ের বেদখল হয়ে যাওয়া তিনশ’ একর সম্পত্তির সঠিক হিসাব বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। মন্ত্রী আরো বলেন, নামমাত্র মূল্যে রেলওয়ের অনেক জমি ভাড়া দেওয়া হয়েছে। রেলওয়ের কিছুু কর্মকর্তা এখানে হরিলুট করছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশনে ওবায়দুল কাদেরের সঙ্গে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৭ ঘ.