২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের কামড়ে ৪২ জন হাসপাতালে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদল কুকুর কমপক্ষে ৪২ ব্যক্তিকে কামড়ে আহত করেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

নারায়ণগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে একদল কুকুর কমপক্ষে ৪২ ব্যক্তিকে কামড়ে আহত করেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে দাউদপুর ইউনিয়নের রোহিলা ও দুয়ারা গ্রামে এসব কুকুর মানুষকে কামড়ায়। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে ওই দুই গ্রামে কিছু কুকুর দল বেঁধে এলাকার নারী-পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। আহতদের মধ্যে মোনতাছির মাস্টার, আব্দুল আলী, বরকতউল্লাহ, রফিক মিয়া, মারুফ মিয়া, রজব আলী, হারেজ আলী, শুক্কুর আলী, আছিয়া আক্তার, সোনিয়া আক্তার, আমেনা আক্তার, রাবেয়া খাতুন, শিল্পী আক্তার, মোহনা বেগম, কুলসুম বেগম, আলপনা বেগম, নাহার সুলতানা, সুমিসহ ৪২ জনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তিন মাসে আগেও ওই এলাকায় কুকুর নিধন করা হয়। কুকুরের ভয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে লোকজন ঘরের বাইরে বের হচ্ছে বলে ওসি জানান। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা কাউনাইন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুকুরগুলোকে মেরে ফেলার জন্য উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩৫ ঘ.