২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে হিজবুত তাওহীদের ৭ সদস্য আটক

রাজশাহীর চারঘাটে জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় সংগঠনের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

রাজশাহী, ৩০ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাটে জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় সংগঠনের সাত সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- চারঘাট থানার ঝিকরা গ্রামের মোশাররফ হোসেন (২৮), শাহাবুল (৩০), মেহেরপুর গ্রামের ইউসুফ আলী (২৯), তপন (২৫), জব্বার (২৫), মুয়াজ (২০) ও ধর্মহাটা গ্রামের গোলাম নবী (৩৫)। সোমবার সকালে উপজেলার নন্দনগাছী রেল স্টেশনে এলাকাবাসীর সঙ্গে এক সংঘর্ষের পর তাদের আটক করা হয়। চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন্দনগাছী রেল স্টেশনের সংবাদপত্রের হকার নাটোরের ভূগোল বাড়ীয়া গ্রামের ইউসুফ আলীকে (৩০) জেহাদি বই বিতরণে রাজি করাতে না পেরে সোমবার বেলা ১১টার দিকে স্টেশন এলাকায় তাকে বেধড়ক মারধর করে হিজবুত তাওহীদ সদস্যরা। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে আটক সাত হিজবুত তাওহীদ সদস্যকেও চারঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৯২৪ ঘ.