২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পচা ডিম ও মরা মুরগি উদ্ধার, ৩ জনের সাজা

মধুপুর উপজেলার মহিশমারা গ্রামের একটি ফার্মে অভিযান চালিয়ে সাত হাজার পচা ডিম ও ২০টি মরা মুরগি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ফার্মের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

টাঙ্গাইল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধুপুর উপজেলার মহিশমারা গ্রামের একটি ফার্মে অভিযান চালিয়ে সাত হাজার পচা ডিম ও ২০টি মরা মুরগি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ফার্মের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে তারা। বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক ভাস্কর দেবনাথ বাপ্পি আটক প্রত্যেককে এক বছর করে সাজা ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদ- প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- স্বদেশ ফার্ম লিমিটেডের মালিকের শ্যালক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামের মো. ওয়াদুদ খন্দকারের ছেলে জুয়েল (২৬), ফার্মের কর্মচারী একই জেলার চরভদ্রাসন উপজেলার আবদুল গফুর মৃধাডাঙ্গী গ্রামের মৃত সোখাই মাহমুদ মুন্সির ছেলে মো. আবদুল মান্নান (৪৯) ও নরসিংদী জেলার সদর উপজেলার আলুকবালি গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. আরাফাত শাওন (২১)। র‌্যাব-১২ সিপিসি-৩ এর সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে মধুপুর উপজেলার মহিশমারা গ্রামের স্বদেশ ফার্ম লিমিটেডে অভিযান চালান তারা। “সেখান থেকে ৭ হাজার পঁচা গন্ধযুক্ত ডিম ও ২০টি মরা মুরগি উদ্ধার করা হয়েছে।” এ সময় জুয়েল, মান্নান ও শাওনকে (২১) আটক করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়ে কারাগারে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২০ ঘ.