হবিগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে ধুলিয়াখাল এলাকা থেকে আব্দুল বারিককে (৫০) আটক করা হয়।
হবিগঞ্জ জেল সুপার নওশের ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বারিক জেলা কারাগার এলাকায় ঘাস কাটতে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান। তখন কারারক্ষীরা বারিককে আটক করে তার কাছে নিয়ে আসেন।
পরে বারিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান জেল সুপার।
সদর থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৩৯ ঘ.
bdnews24