২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

কুড়িগ্রাম-রংপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

কুড়িগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম-রংপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন। ছিনাই বাজারের কাছে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম (৩৮) কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, রহিম মোটরসাইকেলে লালমনিরহাট পৌর এলাকায় নিজ বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। রহিমের স্ত্রী, এক ছেলে (৭) ও এক মেয়ে (৫) রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৩ ঘ.