২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদের বিদায়ে অর্থমন্ত্রীর শোক

নন্দিত লেখক হুমায়ূন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা ২০ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “হুমায়ুন আহমেদ তার ভিন্ন ধারার লেখনির মাধ্যমে খুব সহজেই সব ধরনের পাঠকের হৃদয়ে সহজে পৌঁছে যান। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।” অর্থমন্ত্রী বলেন, হুমায়ুন আহমেদের রম্যরসাত্মক নাটকের কারণে টেলিভিশন দর্শকদের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি সুস্থধারার চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের সিনেমামুখী করেন। “তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। তার বিদায়ে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।” মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৬৪৫ ঘ.