২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

আসন্ন রমজান মাসে সব বাণিজ্যিক ও তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে সব বাণিজ্যিক ও তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী রোজার মাসে বাংলাদেশ ব্যাংকসহ দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। মাঝে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময় রমজান আগের সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ চলবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। রমজান শেষে অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। স্বাভাবিক অবস্থায় ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২৩৩৫ ঘ.