চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ থেকে ভিওআইপির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যার।
গ্রেপ্তারকৃত মো. সরওয়ার হোসেন (২৪) দীর্ঘ দিন ধরে অবৈধ ভিওআইপির ব্যবসা করে আসছিলেন।
সোমাবর বিকল সাড়ে ৫ টার দিকে আগ্রাবাদের মাজার গেট এলাকার একটি ছয় তলা ভবন থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই যুবককে গ্রেপ্তার করে ভিওআইপির কাজে ব্যবহৃত ৮০০ সিম, কম্পিউটার, হাব, বিভিন্ন যন্ত্রাংশসহ মোট ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৪১ ঘ.
bdnews24