২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ফকিরাপুলে বহুতল একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে অগ্নি নির্বাপণ বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুলে বহুতল একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে অগ্নি নির্বাপণ বাহিনী। রোববার রাত সাড়ে ৯টার দিকে পানির ট্যাংক সংলগ্ন গলিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর পাশের একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ধরে যায় বলে অগ্নি নির্বাপণ বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩৩৭ ঘ.