২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় অস্ত্রসহ ৮ জলদস্যু গ্রেপ্তার

ভোলা সদরের চর আনন্দ পার্ট টু থেকে অস্ত্রসহ আট জলদস্যুকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ভোলা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদরের চর আনন্দ পার্ট টু থেকে অস্ত্রসহ আট জলদস্যুকে আটক করা হয়েছে। রোববার র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এ জলদস্যুদের আটক করা হয়। গ্রেপ্তার নুরুন্নবী, কামাল, মো. রতন, কামাল, রাজিব, মনির ও হারুনের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে। আরেক জনের নাম জানা যায়নি। র‌্যাব-৮ এর ডিএডি মশিউর রহমান সাংবাদিকদের জানান, চর আনন্দ পার্ট টু গ্রামের হাসান ফরাজীর বাড়িতে ৮/১০ জন জলদস্যুর একটি দলের বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ধাওয়া করে এদের আটক করা হয়। গ্রেপ্তার আটজনের কাছ থেকে তিনটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও পাঁচটি রাম দা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮০৫ ঘ.