২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার তৈরির সরঞ্জামসহ ক্যামেরুন নাগরিক গ্রেপ্তার

রাজধানীর মগবাজার থেকে জাল ইউএস ডলার তৈরির কাগজ ও সরঞ্জামসহ এক ক্যামেরুন নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার থেকে জাল ইউএস ডলার তৈরির কাগজ ও সরঞ্জামসহ এক ক্যামেরুন নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিরবার রাতে মগবাজারের বিশাল সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ক্যামেরুন নাগরিকের নাম ফৌদজে মোকালা জোনাস (৩২)। রোববার ঢাকা মহানগর পুলিশরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ক্যামেরুন নাগরিকের কাছে জাল ইউএস ডলার তৈরির ট্রেসিং পেপার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গুলশান-১ এর ৩৩ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে তিনি থাকতেন। মোকালার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৩২ ঘ.