২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে দুটি কারখানা বন্ধ

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সাভার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনে অবস্থিত ‘ঢাকারিয়া বিডি লিমিটেড’ ও আশুলিয়ার ‘মাল্টি মর্ডান এ্যাপারেলস লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ঢাকারিয়া বিডি লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রোববার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করলে বিকালে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। সোমবার সকালে কাজ করতে এসে কারখানা ফটকে অনির্দিষ্টকাল বন্ধের নোটিস দেখতে পায় শ্রমিকরা। ‘মাল্টি মর্ডান এ্যাপারেলস লিমিটেড’ কারখানায় পিসরেট বৃদ্ধির দাবিতে দু’দিন ধরে অসন্তোষ চলছিল। দুপুরে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে একটি নোটিস ঝুলিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে কারখানা দুটির কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/২০৪০ ঘ.