২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলা থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

খাগড়াছড়ি, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির গুইমারা উপজেলা থেকে শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনা সদস্যরা। কালাপানি চাকমাপাড়া থেকে আটক এ দু’জন হলেন মিন্টু রাই চাকমা (২২) ও ঝুনু চাকমা মিথুন (৩৭)। রাতেই তাদের গুইমারা থানায় হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, একাধিক ব্যক্তির নামে কয়েকটি চাঁদার টোকেন, রশিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গুইমারা থানার ওসি মো. বছির আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে । এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রামগড় ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা অন্যায়ভাবে আটক করেছে উল্লেখ করে তাদের মুক্তি দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.