২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি স্টিল মিলের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি স্টিল মিলের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক অজয় কুমার পাল জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুরের রহিম স্টিল মিলস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কারখানার পরিচ্ছন্নতা কর্মী জাহাঙ্গীর হোসেন (৩০) ও রতন মিয়া (৩২)। জাহাঙ্গীরের বাড়ি সোনারগাঁও উপজেলার কাজহরদি গ্রামে এবং রতনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নেসের চর এলাকায়। এ ঘটনায় আহত দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপ-পরিদর্শক অজয় কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিস্ফোরণে নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।” তিনি জানান, লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের স্বজন ও কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১১২৮ঘ.