২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বিদেশি মুদ্রাসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও তার বোনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

রাঙামাটি, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় মুদ্রা রাখার অভিযোগে রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও তার বোনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টায় শহরের রিজার্ভ বাজারের একটি আবাসিক হোটেল থেকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এল থেংয়া পাংখোয়া (৪৫) ও তার বোন প্যারী পাংখোয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা হোটেল আনিকায় অভিযান চালিয়ে এল থেংয়া পাংখোয়া ও প্যারী পাংখোয়াকে (৩০) আটক করে। পরে তাদের ব্যাগ ও রুম তল্লাশী করে ৫৮ হাজার ভারতীয় মুদ্রা, ৩০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট উদ্ধার করে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশী মুদ্রা রাখার দায়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১১৪০ ঘ.