২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ৪ নেতা জামিনে মুক্ত

হরতালে হাত বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় কারাবন্দি ছাত্রদলের চার নেতা জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

গাজীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে হাত বোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মামলায় কারাবন্দি ছাত্রদলের চার নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সদস্য রসেল আহাম্মেদ তুহিন ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুল হক নাছির। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়ার সুপার মো. আব্দুল রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে ছাত্রদলের এই চার নেতার জামিনের নথি কাশিমপুর কারাগারে পৌঁছায়। “তা যাচাই বাছাই করে বুধবার সকাল সাড়ে ১০টায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।” স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কারাগারের বাইরে ফুল দিয়ে ছাত্রনেতাদের স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৭০৮ ঘ.