২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় খুনের মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে ইব্রাহিম ওরফে কালু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কুষ্টিয়া, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে ইব্রাহিম ওরফে কালু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে আসামি সালাউদ্দিন (৩২) ও শামীম শেখকে (২২) গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সালাউদ্দিনকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকা থেকে এবং শামীম শেখকে ঢাকার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। গত ৯ জুন দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার সদর উদ্দিনের ছেলে ইব্রাহিম ওরফে কালুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় সালাউদ্দিন ও শামীমকে আসামি করা হয়। সোমবার বিকালে জেলা পুলিশ লাইনের সভাকক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয় আসামিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৮ ঘ.