চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের ইঞ্জিন চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সীতাকু-ের বড় কুমিরা ঘাট এলাকা থেকে আবদুল কুদ্দুসের (৬০) লাশ উদ্ধার করা হয়।
কুদ্দুস ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ এমভি চট্টগ্রামের ইঞ্জিন চালক ছিলেন। তিনি নোয়াখালী জেলার কবীর হাট উপজেলার উত্তর নালশী গ্রামের বাসিন্দা।
সীতাকু- থানার ওসি সামীউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে বড় কুমিরা ঘাট এলাকায় একটি লাশ ভেসে আসলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
কুদ্দুসের পরিবারের সদস্যরা দুপুরে লাশটি সনাক্ত করেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত বৃহস্পতিবার গভীর রাতে বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজের কাছে বিরূপ আবহাওয়ার কারণে ডুবে যায় লাইটারেজ জাহাজ এমভি চট্টগ্রাম।
এ সময় জাহাজের ১৩ জন নাবিক নিখোঁজ হন। তাদের মধ্যে ১২ জনকে শুক্রবার বিকাল পর্যন্ত স্থানীয়ভাবে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন জাহাজের ইঞ্জিনচালক আবদুল কুদ্দুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24