নরসিংদী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবচরে পুলিশ পরিচয় দিয়ে একটি পরিবারের টাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে ডাকাতরা।
রোববার রাতে উপজেলার নাসিমপুর ইউনিয়নের দত্তের গাঁয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শিবচর থানার ওসি বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে ৪-৫ ডাকাত পুলিশের পোশাক পরে দত্তের গাঁয়ের ওসমান ভূঁইয়ার বাড়ি যায় এবং দরজা খুলে দিতে বলে।
ওসমান ভূঁইয়া দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে থাকা ৫৫ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।
পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতির সত্যতা পেয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24