২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে ট্রেনের ধাক্কায় কনস্টেবল নিহত

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 06:58 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতের নাম মাহমুদুল হাসান (৩৪)। তিনি ঢাকা মহানগর উত্তরের একজন ট্রাফিক কনস্টেবল। বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তব্যরত অবস্থায় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় হাসান ঘটনাস্থলে নিহত হন। হাসান ওই সময় অন্যমনষ্ক ছিলেন বলে পুলিশ কর্মকর্তা মাইনুলের ধারণা। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার সোনাপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫৪১ ঘ.